Borno Golpo 1

Tk 900.00

HURRY! ONLY LEFT IN STOCK.

Order ON WHATSAPP
Availability : In Stock Pre order Out of stock
Description

Goofi Borno Golpo 1 (বর্ণগল্প – ১) সিরিজে বাংলা বর্ণমালার প্রথম ৬টি বর্ণ (অ, আ, ই, ঈ, উ, ঊ) নিয়ে ৬টি গল্পের বই রয়েছে। এটি মূলত ৪-৮ বছর বয়সী শিশুদের জন্য উপযোগী। প্রতিটি বর্ণ দিয়ে তৈরি এই গল্পগুলোর মাধ্যমে শিশুরা বিভিন্ন বর্ণ ও শব্দ শেখার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের বার্তা পায়, যাতে তাদের মধ্যে এই গুণগুলো গড়ে ওঠে।

শিশুদের বইয়ের জগতে আরেকটি নতুন ইতিহাস গড়ার প্রয়াস Goofi-এর এই উদ্যোগ। বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণ নিয়ে গল্প লেখার জন্য Goofi ৯টি সিরিজের একটি বিশাল সংকলন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। তাই সিরিজের নাম "বর্ণগল্প"। ৫০টি বইয়ের এই সিরিজটি শিশুদের জন্য এ পর্যন্ত হাতে নেওয়া সবচেয়ে দীর্ঘ বইয়ের সিরিজগুলোর একটি বলা যায়। একটি ভাষার প্রতিটি বর্ণ নিয়ে আলাদা গল্প লেখার এই ধারণাও আগে কখনো করা হয়নি।

সিরিজের মূল ভাবনা হলো ইতিহাস, সংস্কৃতি, আবিষ্কার ও রূপকথাসহ নানা বিষয়ে শিশুদের গল্প শোনানো। প্রতিটি সিরিজে ৫-৬টি বর্ণ নিয়ে ৫-৬টি বই থাকবে, আর শিশুরা সেই বর্ণ দিয়ে শুরু হওয়া নতুন নতুন শব্দও শিখবে।