Borno Golpo 5

Tk 900.00

HURRY! ONLY LEFT IN STOCK.

Order ON WHATSAPP
Availability : In Stock Pre order Out of stock
Description

৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের মধ্যে ভালো আচরণের বিকাশ ঘটানোর জন্য বাংলা ৫টি বর্ণকে ঘিরে ৫টি চমৎকার গল্প নিয়ে গুফির নতুন সিরিজ: বর্ণগল্প ৫।

সিরিজটির ৫টি ভালো আচরণ হলো: বিপদে সাহায্য করা, উপহাস না করা, প্রাণীর প্রতি সহমর্মিতা, অহংকার না করা এবং ভেদাভেদ না করা।

বইগুলোর পরিচিতি:

১. ট-এর গল্প: টুনটুনির বিয়ে
বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়। এই গল্পে টিয়ে টুনটুনির বিয়েতে টুনিকে লাল টিপ জোগাড় করে দিয়ে সেই পরিচয় দিয়েছে। 'টুনটুনির বিয়ে' এমন এক গল্প, যা অন্যের বিপদে সাহায্য করতে উৎসাহিত করে।

২. ঠ-এর গল্প: সাহসী ঠেলাগাড়ি
কাউকে ছোট করে বা উপহাস করে কথা বলা কখনোই উচিত নয়। সবার মধ্যেই কিছু না কিছু গুণ থাকে, যা হয়তো আমরা জানি না। 'সাহসী ঠেলাগাড়ি' গল্পে ছোট্ট ঠেলাগাড়ি হাসির পাত্র হয়েও সাহসের সঙ্গে গাড়িছানা ট্রয়ের জীবন বাঁচায়।

৩. ড-এর গল্প: ডাইনোসরের পার্টি
প্রাণীদের স্বর্গে পার্টি হচ্ছে। যেসব প্রাণী পার্টিতে যোগ দিয়েছে, তারা একসময় পৃথিবীতে বাস করত। কিন্তু মানুষের অত্যাচারে তারা বিলুপ্ত হয়ে গেছে, আর আরও অনেক প্রাণী প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। স্বর্গের প্রাণীরা বসে আছে তাদের অভিবাদন জানাতে। এই গল্পের মাধ্যমে শিশুরা বিলুপ্ত প্রাণীদের সম্পর্কে জানবে, জানবে তাদের কষ্টের কথা। গল্পটি শিশুদের নতুন করে ভাবতে শেখাবে, কীভাবে অন্যান্য প্রাণীদের বিলুপ্তির পথ থেকে রক্ষা করা যায়।

৪. ঢ-এর গল্প: নিধিরামের ঢাল
অহংকার সব সময়ই বর্জনীয়। অতিরিক্ত অহংকার অনেক সময় বিপদ ডেকে আনে। এই গল্পে এমন একজনের কথা বলা হয়েছে, যে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে মিথ্যা অহংকার করত, আর তার পরিণতি মোটেও ভালো হয়নি। তাই নিজের যতটুকু আছে, ততটুকুই অকপটে প্রকাশ করা উচিত, কখনোই অহংকার করা উচিত নয়।

৫. ণ-এর গল্প: রাঁধুনি রাজপুত্র
'মেয়েদের কাজ' বা 'ছেলেদের কাজ' বলে আলাদা কিছু নেই। যেকোনো কাজে যে কেউই পারদর্শী হতে পারে। 'রাঁধুনি রাজপুত্র' জানায়, কাজের ক্ষেত্রে ছেলে-মেয়ে কোনো ভেদাভেদ নেই। আন্তরিকতার সঙ্গে কোনো কাজ করলে তার পুরস্কার সব সময়ই পাওয়া যায়, এই গল্প সেই শিক্ষাই দেয়।