কাল্পনিক ও ঐতিহাসিক ঘটনাকে গল্পে গল্পে উপস্থাপনের মাধ্যমে ৪-১০ বছর বয়সী শিশুদের মধ্যে বিভিন্ন দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও মানবিকতার গুণাবলি গড়ে তুলতে সাহায্য করে গুফির বর্ণ গল্প। এবারের বর্ণ গল্প ৬-এর থিম "একতায় বিশ্বাস করি, বর্ণ গল্পে মন ভরি"। এই সিরিজে মোট ৫টি গল্প রয়েছে।
সিরিজের উদ্দেশ্য
১. গল্পের মাধ্যমে ৪-১০ বছর বয়সী শিশুদের মধ্যে বিভিন্ন দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও মানবিকতার গুণাবলি তৈরিতে সাহায্য করা।
২. গুফির জনপ্রিয় চরিত্রগুলোর মাধ্যমে শিশুদের মধ্যে আচরণগত পরিবর্তন আনা।
৩. শিশুদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, দেশপ্রেম, লিডারশিপ, মানবিক গুণাবলি ও আত্মবিশ্বাস তৈরির মাধ্যমে তার চরিত্র গঠনে সহায়তা করা।
৪. বাংলা ভাষায় দক্ষ করা এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরি করা।
গল্পগুলো
১. তিনটি জাদুর মোমবাতি
২. থাকি মোরা মিলে মিশে
৩. টিয়ার নতুন বন্ধুরা
৪. ধন্য আমার কৃষক বাবা
৫. স্কুলে এলো দুর্দশা